1. admin@dailyjamunasongbad.com : admin :
বিএনপি নেতা রাকিব উদ্দিন সরকার পাপ্পু এর উদ্যোগে দোয়া মাহফিল আয়োজন - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

বিএনপি নেতা রাকিব উদ্দিন সরকার পাপ্পু এর উদ্যোগে দোয়া মাহফিল আয়োজন

রাহাত শেখ,গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশিত : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৭১ বার পঠিত

বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক-শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে গাজীপুর মহানগর বিএনপি।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির আয়োজক ছিলেন গাজীপুর মহানগর বিএনপির নেতা রাকিব উদ্দিন সরকার পাপ্পু।

দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন গাজীপুর মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিকই নন, তিনি গণতন্ত্রের প্রতীক। তাঁর দ্রুত সুস্থতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্ব দেশের ভবিষ্যতের জন্য আশার আলো। অপরদিকে, সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় যে প্রাণহানির ঘটনা ঘটেছে তা জাতিকে শোকাচ্ছন্ন করেছে। নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতার জন্য আমাদের আজকের এই দোয়া।
বিএনপির এই মানবিক উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। নেতাকর্মীরা বলেন, দল শুধু রাজনৈতিক কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ নয়, সমাজের যেকোনো সংকটে বিএনপি মানুষের পাশে আছে এবং থাকবে।

এ জাতীয় আরও খবর