1. admin@dailyjamunasongbad.com : admin :
রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন ডাক্তার দিয়ে চলছে চিকিৎসা কার্যক্রম - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন ডাক্তার দিয়ে চলছে চিকিৎসা কার্যক্রম

শ্যামল হালদার রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশিত : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১২৬ বার পঠিত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন ডাক্তার দিয়ে খুড়িয়ে খুড়িয়ে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম। গতকাল বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ৪ জন ডাক্তার ও একজন সিনিয়র নার্স চিকিৎসার ব্যবস্থাপত্র দিচ্ছেন। পর্যাপ্ত ডাক্তার না থাকায় জনগনের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান কর্তব্যরত চিকিৎসকগণ। এতে করে চিকিৎসা কার্যক্রম ব্যহত হওয়ার পাশাপাশি রোগীরা বিড়ম্বনার শিকার হচ্ছেন। ১৬ জন ডাক্তারের বিপরীতে মাত্র ৩ জন জেনারেল ও ১ জন আয়ুর্বেদিক ডাক্তার কর্তব্যরত আছেন । কর্মব্যরত মেডিকেল অফিসার ফাহিয়া তাসনিম,সাদিয়া ইসলাম ত্বনি,তামিম আজিজ,বেল্লাল হোসেন। ফাঁকা ১০ টি পদের মধ্যে জুনিয়র কনসালটেন্ট -এ্যান্সেথেসিয়া ১ জন, মেডিসিন সার্জারী ৩ জন,সহকারী সার্জন ৪জন, গাইনি কনসালটেন্ট ১ জন, আবাসিক মেডিকেল অফিসারের বিপরীতে ১ জন। প্রতিটি ইউনিয়ন পরিষদের ১ জন করে সহকারী সার্জন থাকার কথা থাকলেও সোনাখাড়া,ধানগড়া, নলকা চান্দাইকোনা ইউনিয়ন পরিষদে ফাঁকা। ধুবিল সাব- সেন্টার, সলঙ্গা সাব- সেন্টার, ধামাইনগর সাব- সেন্টারের মেডিকেল অফিসারা ঢাকা স্বাস্থ্য অধিদপ্তরে প্রেশনে আছেন। আবাসিক মেডিকেল অফিসারের পদের বিপরীতে ১ জন সংযুক্তিতে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে। চান্দাইকোনা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সহকারী সার্জন ডাক্তার নিবেদীতা চৌধুরী মাতৃত্বকালীন ছুটিতে আছেন। রোগীর চাপ সামাল দিতে না পেরে সিনিয়র নার্স মিনারা খাতুন ডাক্তারের চেম্বারে বসে রীতিমত চিকিৎসা পত্রে ঔষধ লিখছেন। মিনারা খাতুন জানান, ডাক্তার না থাকায় বাধ্য হয়েই রোগীর ব্যবস্থাপত্র দিচ্ছি। ডাক্তার বেলাল হোসেন বলেন, এত রোগীর চিকিৎসা দিতে বেকায়দায় পড়তে হচ্ছে। সুজাবত আলী সুজাব জানান, আমার স্ত্রী অসুস্থ হয়ে রায়গঞ্জ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে ডাক্তার না থাকায় বিড়ম্বনায় পড়তে হয়েছে,বাধ্য হয়ে রাতে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাই। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আ ফ ম ওবায়দুল ইসলাম বলেন, উর্ধ্বতন কর্তৃকপক্ষকে ডাক্তারের সংকটের অবস্থা জানানো হয়েছে, সাথে চাহিদাও প্রেরণ করা হয়েছে । সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাক্তার নূরুল আমিন জানান, সারা দেশের হাসপাতালে ডাক্তার সংকট, ৭ হাজার ডাক্তার নিয়োগের প্রক্রিয়া চলছে, নিয়োগ হলে এ সমস্যার সমাধান হবে।

এ জাতীয় আরও খবর