1. admin@dailyjamunasongbad.com : admin :
শাহজাদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কায় নিহত-১ আহত-১০ - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

শাহজাদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কায় নিহত-১ আহত-১০

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিত : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথে দাড়ানো থ্রি-হুইলার, এবং ভ্যানে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে এবং অন্তত ১০জন আহত হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বাঘাবাড়ি ট্যাঙ্কলড়ি শ্রমিক ইউনিয়নের সামনের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক উপজেলার পোতাজিয়া গ্রামের মৃত গনির পুত্র বাহাদুর(৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনা থেকে ঢাকাগামী সরকার ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস বড়াল সেতু পার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাড়ানো সিএনজি চালিত থ্রি-হুইলার এবং ভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাহাদুর নামের এক ভ্যান চালক নিহত হয়। এসময় গুরুতর আহত অবস্থায় ৮ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ২ জনকে ঢাকার পিজি হাসপাতাল ও এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শারমিন আলম জানান, সড়ক দুর্ঘটনায় আহত ৮ জনকে হাসপাতালে আনা হয়েছে। এরমধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের ভর্তি করে এখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনাস্থলে থাকা হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ জানান, সরকার ট্রাভেলসের নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই একজন ভ্যানচালক নিহত হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে, তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

এ জাতীয় আরও খবর