1. admin@dailyjamunasongbad.com : admin :
সলঙ্গায় আঃ লীগ কর্মীর নামে মামলা সেচ্ছাসেবক দল নেতার ছবি ব্যবহার করে অপপ্রচার - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

সলঙ্গায় আঃ লীগ কর্মীর নামে মামলা সেচ্ছাসেবক দল নেতার ছবি ব্যবহার করে অপপ্রচার

শ্যামল হালদার, রায়গঞ্জ ( সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১২১ বার পঠিত

সিরাজগঞ্জ রায়গঞ্জের সলঙ্গায় আওয়ামী লীগের কর্মীর নামে মামলা হলেও বিরোধে সেচ্ছাসেবক দল নেতার ছবি ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে। তথ্য সূত্রে জানা যায়,সলঙ্গার বাসুদেবকোল উত্তরপাড়া গ্রামে মৃত আয়নাল হকের ছেলে আল আমিন। ৩১ সদস্য বিশিষ্ট ঘুড়কা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের ৯ নং যুগ্ন আহবায়ক। কমিটির অনুমোদন পায় ২১/০৩/২৩ সালে। উক্ত ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, আল আমিন দীর্ঘদিন সেচ্ছাসেবক দলের রাজনীতি সাথে জড়িত। আল আমিন ৯ বছর আগে শামীম হোসেন ঠান্ডুর সাথে শান বিকস নামের ইটের ভাটার ব্যবসায়ী অংশীদার ছিলেন। শামীম হোসেনের কাছে প্রায় ১৩ লাখ টাকা পাওনা ছিল। ব্যবসায়ী দ্বন্দ্বে ও একই গ্রামের আওয়ামী লীগ কর্মী আলামিনের পিতা আয়নাল ও সেচ্ছাসেবক দলের নেতার পিতার নামও মৃত আয়নাল হক। এ কারণে সেচ্ছাসেবক দল নেতার ছবি ব্যবহার করে বিস্ফোরক দ্রব্য মামলার আসামী হিসাবে উল্লেখ করা হয়েছে। যা তার ব্যবসার সুনাম নষ্ট করার কৌশল মাত্র। পূর্ব শত্রুতার জেরে ২৯ জুলাই ২০২৫ সালের সিরাজগঞ্জ সদর থানায় ৬৮ নং বিস্ফোরক দ্রব্য মামলায় ৩১ নং আসামী দেখিয়ে ছবি ব্যবহার করার তীব্র ক্ষোভ প্রকাশ করেন । মামলার বাদী আব্দুর রহিম মুঠোফোনে বলেন, আমি আওয়ামী লীগের সমর্থক ও দোসরদের নামে মামলা করেছি। আল আমিন যদি সেচ্ছাসেবক দলের কমিটির সদস্য হয় তাহলে সংশোধন করা হবে।সলঙ্গা থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম রফিক জানান,ভুল তথ্য প্রকাশ করে অপপ্রচার চালানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সদর থানার অফিসার ইনচার্জ মোকলেছুর রহমান মুঠোফোনে জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর