1. admin@dailyjamunasongbad.com : admin :
সিরাজগঞ্জ এনায়েতপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

সিরাজগঞ্জ এনায়েতপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ইছাহাক আলী, এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০ বার পঠিত

এনায়েতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকালে এনায়েতপুর থানা বিএনপির উদ্যোগে এনায়েতপুর হাটে দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এনায়েতপুর
থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্নআহ্বায়ক রওশন আলী মন্টু সরকার। এনায়েতপুর থানা বিএনপির সাবেক যুগ্নআহ্বায়ক লিয়াকত হোসেন লাবুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনায়েতপুর থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ্ব আঃ সালাম, থানা কৃষকদলের সভাপতি মেরাজুল ইসলাম মেরাজ,সাধারণ সম্পাদক মুক্তার হাসান,থানা যুবদলের যুগ্নআহ্বায়ক আনোয়ার হোসেন,থানা শ্রমিকদলের সাধারণ সম্পাদক রেজাউল সরকার,থানা ছাত্রদলের যুগ্নআহ্বায়ক হাসমত আলী প্রমূখ।
আলোচনা সভার শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করা হয়।

এ জাতীয় আরও খবর