1. admin@dailyjamunasongbad.com : admin :
রায়গঞ্জে ব্যক্তিগত জায়গায় সরকারি প্রকল্প ইউএনও'র নির্দেশে স্থগিত। - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

রায়গঞ্জে ব্যক্তিগত জায়গায় সরকারি প্রকল্প ইউএনও’র নির্দেশে স্থগিত।

শ্যামল হালদার, রায়গঞ্জ( সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

সিরাজগঞ্জে রায়গঞ্জের সোনাখাড়া ইউপির শ্রীরামপুর রহমানের বাড়ি থেকে হোসেন হাজীর বাড়ি পর্যন্ত ব্যক্তিগত জায়গায় পরিষদের উন্নয়নের প্রকল্প দেওয়া হয়েছে। জায়গার ওয়ারিশ সূত্রে মালিক শহীদুল ইসলামের অভিযোগের ভিত্তিতে প্রকল্পের কাজ স্থগিত করলেন ইউএনও। ২৮/১০/২৫ তারিখ মঙ্গলবার ইউএনও’ র বরাবর দায়ের কৃত অভিযোগ থেকে জানা যায় ২৭৪ নং খতিয়ানের ২৬০ নং দাগ ও আর এস ৫৮ নং খতিয়ানের ২৬১ দাগ নিয়ে কোর্টে বাটোয়ারা মামলা চলমান আছে। শহীদুল ইসলাম বলেন, ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য একটি মহল উক্ত জায়গায় রাস্তা নির্মানের পাঁয়তারা করছে, জায়গা নিয়ে সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত রাস্তা নির্মান না করার জোড় দাবি জানাই। কোর্টে দায়ের কৃত মামলা নং ১২৯/২০০৬। এ বিষয়ে অত্র ওয়ার্ডের ইউপি সদস্য আমির হোসেন বলেন, জায়গা নিয়ে মিমাংসা না হওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে। সোনাখাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও রায়গঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান বলেন, উক্ত প্রকল্পের জায়গা সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, অভিযোগের ভিত্তিতে রাস্তা নির্মানের কাজ স্থগিতের জন্য অত্র ইউনিয়নের প্রশাসকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর