1. admin@dailyjamunasongbad.com : admin :
শাহজাদপুরে সংগীত শিল্পী পিএম পলাশের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

শাহজাদপুরে সংগীত শিল্পী পিএম পলাশের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

দৈনিক যমুনা সংবাদ
  • প্রকাশিত : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ২৬৮ বার পঠিত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে সংগীত শিল্পী পিএম পলাশের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ তথা উপমহাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পি মনির খান অনুমোদিত সেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন মনির খান সংসদ, মনির খান ফ্রান্স ক্লাব২৪ ও মনির খান সংঘ কতৃক আয়োজিত সংগীত প্রতিযোগিতায় উত্তির্ণ হয়ে পুরস্কার অর্জন করা শাহজাদপুরের কন্ঠশিল্পী পিএম পলাশের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলার (১৮ অক্টোবর) রাতে শাহজাদপুর সরকারি কলেজ শহিদ মিনার প্রাঙ্গনে শাহজাদপুর সম্মিলত শিল্পী পরিষদ আয়োজিত ও সম্মিলিত পরিষদের সভাপতি মোঃ মেজবাহ রানা’র সভাপতিত্বে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ভার্চুয়াল উদ্বোধন করেন জনপ্রিয় কন্ঠশিল্পী মনির খান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম মৃধা, শাহজাদপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক মাহবুবুর রহমান মিলন,শাহজাদপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক মোঃ আসমত আলী, উপজেলার জামিরতা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক সৈয়দ আনিসুজ্জামান, বাংলাদেশ বেতারের কন্ঠশিল্পী মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, শাহজাদপুর সম্মিলিত শিল্পী পরিষদের সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রঞ্জু প্রমূখ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে পিএম পলাশসহ সম্মিলিত শিল্পী পরিষদের কন্ঠশিল্পী বৃন্দ গান পরিবেশন করেন।

এ জাতীয় আরও খবর