1. admin@dailyjamunasongbad.com : admin :
আশাশুনিতে জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালিত - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

আশাশুনিতে জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালিত

এস,এম মোস্তাফিজুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১০৮ বার পঠিত

আশাশুনিতে জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৪টায় চাপড়া বাসস্ট্যান্ডে দিবসটি পালন করা হয়। উপজেলা জাতীয় পার্টির সভাপতি রুহুল আমিন সরদার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আলিফ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইয়াহিয় ইকবাল,সিনিয়র সহ-সভাপতি আজাদ হোসেন টুটুল,সাংগঠনিক সম্পাদক রাসিফ ইকবাল উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আলী,কার্যনির্বাহী কমিটির সদস্য মোসলেম উদ্দিন,আনুলিয়া ইউনিয়ন সভাপতি আব্দুর রশিদ,জাতীয় পার্টির নেতা সিরাজুল ইসলাম,আব্দুল আজিজ,মহিলা নেত্রী সাথী খাতুন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ হাফিজুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য এডভোকেট আলিফ হোসেন বলেন,জাতীয় পার্টি বানের জলে ভেসে আসা কোন দল নয়,যে আপনি চাইলে তাকে নিষিদ্ধ করতে পারবেন। স্বাধীনতা পরবর্তী সময়ে আওয়ামী লীগ এবং বিএনপি জাতীয় পার্টিকে ব্যবহার করেছে। কিন্তু আজ পর্যন্ত জাতীয় পার্টির নেতাকর্মীরা কোথাও সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে এমন কথা কেউ বলতে পারবে না।
তিনি আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে ভোট দেওয়ার আহবান জানান। প্রধান অতিথি জাতীয় পার্টির আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর