1. admin@dailyjamunasongbad.com : admin :
দিবাকরকাঠী মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠিত - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

দিবাকরকাঠী মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠিত

নুসরাত জাহান ছবি ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দিবাকরকাঠী মাধ্যমিক বিদ্যালয় ও দিবাকরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠান শুক্রবার দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী মিলনমেলার আয়োজন করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা। দীর্ঘদিন পর নিজ নিজ শৈশবের স্মৃতিবিজড়িত শিক্ষাঙ্গনে ফিরে এসে স্মৃতিচারণ, আনন্দ ও আবেগে মেতে ওঠেন অংশগ্রহণকারীরা। এতে পুরো প্রাঙ্গণজুড়ে সৃষ্টি হয় এক আনন্দঘন ও আবেগময় পরিবেশ।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের রীতি অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে দিনের কার্যক্রম এগিয়ে নেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী মো. এনামুল কবীর রেজভী। সভাপতির বক্তব্যে তিনি বলেন,
“এই বিদ্যালয় আমাদের শৈশবের স্মৃতি, শৃঙ্খলা ও মূল্যবোধ গঠনের অন্যতম কেন্দ্র। এখান থেকেই আমরা মানবিকতা, নৈতিকতা ও দেশপ্রেমের শিক্ষা অর্জন করেছি। আজকের এই পূর্ণমিলনী আমাদের সবাইকে আবারও এক সুতোয় বেঁধেছে।”
তিনি আরও বলেন, “প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যে পারস্পরিক বন্ধন তৈরি হয়েছে, তা ভবিষ্যতে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
দিনের শেষভাগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান, নৃত্য ও আবৃত্তিতে মুখর হয়ে ওঠে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ। আনন্দ-উচ্ছ্বাস ও আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে শেষ হয় এই স্মরণীয় পূর্ণমিলনী অনুষ্ঠান।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের পূর্ণমিলনীর ধারাবাহিকতা বজায় রেখে বিদ্যালয়ের ঐতিহ্য, গৌরব ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা হবে।

এ জাতীয় আরও খবর