1. admin@dailyjamunasongbad.com : admin :
আশাশুনি সরকারি কলেজে ছাত্র শিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন ‎প্রোগ্রাম অনুষ্ঠিত - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

আশাশুনি সরকারি কলেজে ছাত্র শিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন ‎প্রোগ্রাম অনুষ্ঠিত

এস,এম মোস্তাফিজুর রহমান আশাশুনি(সাতক্ষীরা)সংবাদদাতা
  • প্রকাশিত : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ বার পঠিত

আশাশুনি সরকারি কলেজে ছাত্র শিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন ‎প্রোগ্রাম অনুষ্ঠিতএস,এম মোস্তাফিজুর রহমা।।ব্যাপক উৎসাহ, উদ্দীপনা,আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে সাতক্ষীরার আশাশুনিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন ‎প্রোগ্রাম-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(০৩ ডিসেম্বর) সকাল ১০টায় আশাশুনি সরকারি কলেজ শাখার আয়োজনে কলেজের হলরুমে একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের অংশগ্রনে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

কলেজ সভাপতি ওলীউর রহমানের সভাপতিত্বে ও পশ্চিম থানা শাখা সভাপতি ইয়াসিন আরাফাতের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাতক্ষীরা-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। প্রধান অতিথি ছিলেন আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম। বিশেষ আলোচক ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুর রহিম,সাতক্ষীরা জেলা ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি মাওঃ রুহুল আমিন,জেলা সেক্রেটারী নাজমুল ইসলাম,জেলা অর্থ সম্পাদক মতিউর রহমান,
সাবেক জেলা সভাপতি প্রফেসর আব্দুল গাফফার, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমীর মাওঃ নুরুল আবছার মুরতাজা,প্রভাষক জাকির হোসেন,প্রভাষক মাসুর রহমান,ছাত্র-ছাত্রীদের মধ্যে নবীন ছাত্রদের মধ্যে রিয়াদ হোসেন,ছাত্রীদের মধ্যে ফাতেমা খাতুন প্রমুখ। অনুষ্ঠান শেষে নবীন ছাত্র-ছাত্রীদের মাঝে ছাত্র শিবিরের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ জাতীয় আরও খবর